Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কোনাবাড়ীতে শ্রমিকের লাশ উদ্ধার

ভান্ডারিয়ায় সৎ মায়ের নির্র্যাতনে ছাত্রীর মৃত্যু

রাজশাহীতে দোকানি হত্যায় গ্রেফতার ২

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভান্ডারিয়ায় সৎ মায়ের নির্যাতনে ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। কোনাবাড়ীতে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়ছে। রাজশাহীতে দোকানি হত্যায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : পিরোজপুরের ভান্ডারিয়ায় মাহিরা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মধ্য চিংগুরিয়া গ্রামে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহিরা ভান্ডারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। মাহিরার ৩ বছর বয়সে মা মারা গেলে তারা বাবা আলমগীর হোসেন দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ উঠেছে সৎ মায়ের নির্যাতনের কারণে মাহিরা মারা গেছেন। তবে সৎ মা সুমাইয়া আক্তার দাবি করেন, রিয়াজ বেপারী নামে সৌদি প্রবাসীর সঙ্গে মাহিরার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় মাহিরা আত্মহত্যা করেছে। গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় হাসিনা আক্তার নামে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মৃত বাবুল মিয়ার টিনশেড ভাড়া বাসার বারান্দার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসিনা পঞ্চগড়ের দেবীগঞ্জের আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। তারা হলেন-নগরীর ভাটাপাড়া এলাকার ইসরাইল ও হানিফ। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর রাতে বারিউলকে কুপিয়ে হত্যা করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ডিজিটাল স্বপ্নে তালা

ডিজিটাল স্বপ্নে তালা

যাবজ্জীবন সাজা পাঁচজনের

যাবজ্জীবন সাজা পাঁচজনের

কোনাবাড়ীতে শ্রমিকের লাশ উদ্ধার ভান্ডারিয়ায় সৎ মায়ের নির্র্যাতনে ছাত্রীর মৃত্যু

ভান্ডারিয়ায় সৎ মায়ের নির্র্যাতনে ছাত্রীর মৃত্যু

মার্কেটের ভাড়া আদায় নিয়ে বিরোধ আশুলিয়ায় মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম