যাবজ্জীবন সাজা পাঁচজনের
পাটকেলঘাটা ফরিদপুর ফতুল্লা কাহালু পাঁচবিবিতে ধর্ষণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাহালুতে প্রতিবন্ধী, ফরিদপুরে কিশোরী, পাঁচবিবিতে স্কুলছাত্রী, বন্দর ও পাটকেলঘাটায় শিশু ধর্ষণের দায়ে পাঁচজনের যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়েছে। যুগান্তর ব্যুরো প্রতিনিধিরা জানান : বগুড়ার কাহালুতে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে আফসার আলী নামে এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ওই জরিমানার টাকা ভিকটিমের পরিবারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আফসার আলী কাহালুর জামতলা গ্রামের বাসিন্দা। তবে তদন্তে তার স্থায়ী ঠিকানা পাওয়া যায় কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর ভাদুয়া ভিটা গ্রামে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ওই তরুণী খালার বাড়ি থেকে আফসার আলী তাকে বাঁশঝাড়ে তুলে নিয়ে ধর্ষণ করে। ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে প্রদানের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত রাজু শেখ চরভদ্রাসনের চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, ২০২১ সালের ১ মার্চ রাতে ওই কিশোরীকে মুখে গামছা বেঁধে ছাপড়া ঘরে নিয়ে ধর্ষণ করে রাজু শেখ। নারায়ণগঞ্জের বন্দরে শিশুকে ধর্ষণের দায়ে মনির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মনির বন্দরের কুড়িপাড়ার বাসিন্দা। উল্লেখ্য, ২০২২ সালের ১৮ জুলাই ওই শিশুকে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে মনির। জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবির শন্দাদিগর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ মার্চ ওই ছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। বাড়ি ফাঁকা পেয়ে হামিদুল শেখ ওই ছাত্রীর মুখে ওড়না বেঁধে ধর্ষণ করে। পরে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় রওশন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই শিশুকে ধর্ষণের অভিযোগে ২০২৫ সালের ২৩ মে মামলাটি করা হয়।
