Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভালুকায় একই গ্রাম থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভালুকায় একই গ্রাম থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামের পৃথক দুটি স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-বনগাঁও গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাফেজ আলী (৬০) এবং মাহতাব আলীর ছেলে ছফির আলী (৩৮)। জানা যায়, বুধবার সকালে কয়েকজন শিশু মাদ্রাসায় যাওয়ার পথে মাহতাব আলীর বাড়ির পাশের বাঁশঝাড়ে ছফির আলীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। অন্যদিকে, সকালে পরিবারের সদস্যরা বসতঘরের আড়ার সঙ্গে হাফেজ আলীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসআই আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শরীয়তপুর সদর হাসপাতাল দায়িত্ব ফেলে ক্লিনিকে ডাক্তার

দায়িত্ব ফেলে ক্লিনিকে ডাক্তার

বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ

বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ

লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র

লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম