Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আইনজীবী নেতার নামে অপপ্রচার বন্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে জলমহাল দখল ও চাঁদাবাজির ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বক্তারা দাবি করেন, ইটনার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনিয়া জলমহাল দখল ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির মতো ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিশোরগঞ্জ ব্যুরো

ববির মেডিকেল সেন্টারের চিকিৎসককে শোকজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের নির্ধারিত সময়সূচি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তন করার অভিযোগে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বুধবার জারি করা নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার আবদুল আলিম বছির এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল ব্যুরো

গৌরীপুরে মামার বাড়িতে ভাগনেকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

গৌরীপুরের সিধলা ইউনিয়নের সিধলা চারআনী গ্রামের মামার বাড়িতে ভাগনে মো. সোহেল মিয়াকে জমি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে মামুন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার আহত সোহেলের স্ত্রী শারমিন আক্তার এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা করেন। ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার সভাপতির পদের কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি। বুধবার গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বাগেরহাটে সিম বিক্রয় চক্রের ৩ সদস্যকে আটক

বাগেরহাটে ফিঙ্গার-প্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন করে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিকট উচ্চমূল্যে সিম বিক্রয় করা চক্রের ৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেফতাররা হলো মামুন আলী খাঁ, জিহাদ বিশ্বাস ও লিটু বিশ্বাস বাবু। পুলিশ সুপার জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বাগেরহাট প্রতিনিধি

ডাসারে কুকুরের কামড়ে কলেজ শিক্ষকসহ আহত ৩

মাদারীপুরের ডাসারে পাগলা কুকুরের কামড়ে সরকারি মহিলা মহাবিদ্যালয়ের এক প্রভাষকসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের যুক্তিবিদ্যার প্রভাষক নুরুল ইসলাম, কলেজের অফিস সহায়ক কাসেম সরদার ও স্থানীয় বাসিন্দা ইসমাইল হাওলাদার। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

গৌরীপুরে ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড

গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল টেংগুরিকান্দা এলাকায় সিগারেটের প্যাকেটে ইয়াবা নেওয়ার সময় মো. রাহাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাহাত বিশ্বনাথপুর গ্রামের ফজলুল হকের ছেলে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান এ আদালত পরিচালনা করেন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মির্জাপুরে দুর্গাসহ ৭টি প্রতিমা ভাঙচুর

মির্জাপুরে দুর্গামণ্ডপে রাতের আঁধারে হামলা করে ৭টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরে আর্য্য সমিতির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজার মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। ইউএনও জহিরুল আলম বলেন, ওই মন্দিরটি পরিদর্শন শেষে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম