Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দামুড়হুদায় পুলিশের ওপর হামলায় দুই সদস্য আহত

গ্রেফতার ৯

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতাকে গ্রেফতার করার সময় পুলিশের ওপর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে দামুড়হুদার দর্শনা চন্ডিপুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আবু সিদ্দীককে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাত ৯টার দিকে চন্ডিপুর পূর্বপাড়ার একটি মন্দিরের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মোল্লা আরিফুল ইসলাম ও কনস্টেবল আমিনুল ইসলামকে গুরুতর রক্তাক্ত জখম করে তাকে ছিনিয়ে নেয়। দর্শনা থানার ওসি (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। জড়িতদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম