Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্বামী থাকতে হিন্দু সেজে দ্বিতীয় বিয়ে

বরিশালে ক্ষুব্ধ জনতার মারধর

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকায় স্বামীকে রেখে এক মুসলিম নারী হিন্দু যুবককে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার রাতে ওই নারী ও যুবক এলাকায় ফিরলে স্থানীয়রা তাদের মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

জানা গেছে, রিকশাচালক সোহাগ কাজীর স্ত্রী সুরমা ১৬ সেপ্টেম্বর সকালে তিন বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। তার ১৪ বছরের মেয়ে বাড়িতেই ছিল। পরে তিনি একই এলাকার ভাড়াটিয়া বাসায় থাকা বিজয় নামে এক যুবকের সঙ্গে ঢাকায় চলে যান। সেখানে একটি মন্দিরে বিজয়কে বিয়ে করেছেন বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের অভিযোগ, সুরমা তার স্বামীকে তালাক না দিয়েই বিজয়কে বিয়ে করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ দেখা দেয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সুরমা ও বিজয় এলাকায় ফিরলে স্থানীয় কয়েকজন তাদের আটক করে মারধর করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের একটি দোকানের ভেতরে নিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। সুরমা বলেন, ‘আমি নিজের ইচ্ছায় বিজয়ের সঙ্গে ঢাকায় গিয়েছি এবং তাকে বিয়ে করেছি। আমাকে কেউ জোর করে নিয়ে যায়নি। আমার আগের স্বামী আমাকে দিয়ে খারাপ কাজ করাতো, তাই আমি চলে গেছি।’ স্থানীয়রা জানান, বিজয় ওই এলাকায় মুচির কাজ করতেন। তার মায়ের নাম সবিতা রানী। সুরমার বাবার নাম দুলাল খান। সোহাগের মায়ের নাম শোভা। তবে সুরমা ও বিজয়ের বিয়ে এবং সুরমার আগের বৈবাহিক সম্পর্কের আইনগত অবস্থান সম্পর্কে সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সুরমার আগের বিয়ের কোনো কাবিননামা নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম