Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ত্রিশালে গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ

স্ত্রীসহ ছোট ভাই পলাতক

Advertisement

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ বাড়ির পাশে জলপাই গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর তার ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। এনামুল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, এনামুলের সঙ্গে তার ছোট ভাই মাজহারুলের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এছাড়া মাজহারুল তার বড় ভাই এনামুলকে প্রায়ই হত্যার হুমকি দিতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের সন্ধান না পাওয়ায় পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে জলপাই গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ত্রিশাল থানার এসআই আলামিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম