ফকিরহাটে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
Advertisement
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফকিরহাটে বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান নামে এক সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা দরজা ভেঙে খাটের ওপর মুজিবুর রহমানের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার তাকে সবশেষ দেখা যায়। আগেই স্ত্রী-ছেলে মারা যাওয়ায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন।
