আনা হয় নাচ-গানের কথা বলে
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণ
গ্রেফতার ১
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভূরুঙ্গামারীতে নাচ-গানের কথা বলে নিয়ে আসর পর চায়ের আড্ডার আড়ালে তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আজিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী ২৫ সেপ্টেম্বর চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নাচ-গানের জন্য ভুক্তভোগীসহ তিন তরুণীকে নিয়ে আসা হয়। সেখানে চায়ের দোকানের আড্ডার আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, তিন তরুণীর মধ্যে দুজন চলে গেলেও ভুক্তভোগী ওই তরুণী এলাকায় থেকে যান। অভিযোগ রয়েছে, পরে তাকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে নিয়মিত সামাদের ঘাটসংলগ্ন কাশফুলের খেত এলাকায় মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা পাঁচ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী অভিযুক্তদের কাছে টাকা চাইতে বৃহস্পতিবার নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা না দেওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং মিঠুকে গ্রেফতার করে। গ্রেফতার মিঠু নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।
