Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বামনায় ছাত্রীকে ৭ মাস ধরে ধর্ষণ

পিয়নের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বামনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ সাত মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের পিয়ন সুজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বরগুনা সদর হাসপাতালে ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় এবং বিকালে ভিকটিমের মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. সুজন মিয়া বামনা সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে এবং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন হিসাবে কর্মরত। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুকে বিদ্যালয়ের পিয়ন সুজন দীর্ঘদিন ধরে ক্লাস শুরুর আগে ও শেষ হওয়ার পর বিদ্যালয়ের নিচতলার একটি কক্ষ এবং দ্বিতীয়তলার অপর একটি কক্ষে নিয়ে ধর্ষণ করত। সম্প্রতি শিশুটি বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করলে তার মা বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে সে তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনার কিছুদিন আগেও অভিযুক্ত সুজন একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অপর এক শিক্ষার্থীর মাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা বসে ঘটনাটি মিটমাট করে দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম