Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভৈরবে পাইলিংয়ের সময় প্রাণ হারালেন শ্রমিক

বিদ্যুৎস্পৃষ্টে কলাপাড়া ও বামনায় দুজনের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভৈরবে পাইলিংয়ের কাজের সময় লোহার খাঁচায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন শ্রমিক। আহত হয়েছেন আরও দুজন। কলাপাড়ায় সংযোগ লাইনের তার ছিঁড়ে বিদ্যুতায়িত টিনে হাত দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বামনায় বাড়িতে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : কিশোরগঞ্জের ভৈরবে ৭ তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শান্ত মিয়া (১৮) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এছাড়া আহতরা হলেন-একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া ও আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া। জানা যায়, শুক্রবার সকালে পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা একটি লোহার খাঁচা গর্তে নামানোর কাজ চলছিল। এ সময় ক্রেনের হুক ছিঁড়ে খাঁচাটি পার্শ্ববর্তী উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক ক্যাবলে পড়ে। এতে পুরো খাঁচাটি বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলা এতিমখানা ৪নং ওয়ার্ডের মৃত এন্তাজ মাষ্টারের ছেলে। জানা যায়, বসতঘরের পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর শটসার্কিট হয়। বাড়িতে মেহমান আসবে এজন্য শুক্রবার দুপুরে আনোয়ার দুই ঘরের মাঝখানে গিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে থাকেন। এ সময় তিনি ঘরের টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনার বামনায় ডৌয়াতলা বাজারে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্টে ইদ্রিস হাওলাদার নামে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত ইদ্রিস হাওলাদার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী গ্রামের মৃত মফেজ হাওলাদারের ছেলে। জানা যায়, ইদ্রিস ডৌয়াতলা বাজারের রামনা সড়কে নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে পাইপ কাটার মেশিন দিয়ে কাজের সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষক বদলিতে বাণিজ্য

শিক্ষক বদলিতে বাণিজ্য

ভৈরবে পাইলিংয়ের সময় প্রাণ হারালেন শ্রমিক

ভৈরবে পাইলিংয়ের সময় প্রাণ হারালেন শ্রমিক

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারে ব্যক্তিগত কাজে বন কর্মকর্তার দুই গাড়ি

মৌলভীবাজারে ব্যক্তিগত কাজে বন কর্মকর্তার দুই গাড়ি

কমলনগরে রেডিওলজিস্ট ও টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা

কমলনগরে রেডিওলজিস্ট ও টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম