|
ফলো করুন |
|
|---|---|
কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তে যুবককে মারধর
কোটালীপাড়ায় এক স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় কবির শেখ নামে এক যুবককে মারধর করা হয়েছে। রোববার উপজেলার কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। মারধরে আহত কবিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। আহত কবির শেখের বাড়ি বিরামের কান্দি গ্রামে। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বিজয়নগরে হামদু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
বিজয়নগরে হামদু মিয়া হত্যার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার উপজেলার হরষপুর ইউনিয়নের মির্জাপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আসামিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। ১ আগস্ট তুচ্ছ ঘটনার জেরে ২০-৩০ লোক অতর্কিত হামলা করে হামদু মিয়াকে হত্যা করে। বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মাধবপুরে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবি
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জমির ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিক, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
সখীপুরে গাঁজাসহ কৃষকদল নেতা আটক
সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছেন এসআরবি সদস্যরা। রোববার ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-আশরাফুল আলম, রাজু ইসলাম এবং হেলাল মিয়া। এরমধ্যে হেলাল মিয়া উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
মেজর (অব.) আখতারের মুক্তি দাবি কটিয়াদীতে
কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বামনায় ছাত্রকে যৌন নির্যাতনে দপ্তরি কারাগারে
বামনায় এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি সাকিবুর রহমান সুজন রোববার আদালতে স্বেচ্ছায় হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকালে বিদ্যালয় ছুটির পর বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সুজনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর এলাকায়। বরগুনা প্রতিনিধি
ডামুড্যায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ডামুড্যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরাত মৃধা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বরাত মৃধা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মডেরহাট এলাকার রুবেল মৃধার ছেলে। ৩০ সেপ্টেম্বর থেকে বরাতের শরীরে হালকা জ্বর দেখা দেয়। তবে বিষয়টি গুরুত্ব না দিয়ে সাধারণ জ্বর ভেবে ওষুধ কিনে সেবন করেন। ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
