Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নবীনগরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, এলাকায় একটি সড়ক নির্মাণে ওই গ্রামের অহিদ মিয়া বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। সড়ক নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হালচাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে বিরোধ আরও বাড়ে। ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হওয়ার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল ক্ষুব্ধ হন। এ নিয়ে গত কয়েকদিন ধরে অহিদ ও মুসলেমের পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ফুল মিয়া ও গৃহবধূ উম্মে হানিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম