কাউখালীতে ঘরে পড়েছিল গৃহবধূর লাশ, মালামাল লুট
Advertisement
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী এবং আফজাল হোসেনের মেয়ে। জানা যায়, শনিবার রাতে ঘরে একাই ছিলেন জেসমিন বেগম। নির্জন ও চারপাশে ঘরবাড়ি না থাকায় ওই বাড়িতে রাতে হানা দেয় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে গিয়ে জেসমিন বেগমকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে সে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এলাকাবাসীর ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালামাল লুটপাটে বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে তারা জেসমিন বেগমকে হত্যা করে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
