Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে ফের হামলা-লুটপাট

বুড়িচংয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বুড়িচংয়ের ভারেল্লা কংশনগর পূর্বপাড়ায় পূর্ববিরোধের জেরে প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি গ্রেফতারের পর বাদীর বাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় স্টিলের আলমারি ভেঙে দুই লাখ টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুট করার অভিযোগ করেছেন প্রবাসী মামলার বাদী মহিউদ্দিন হাছিম। মামলা প্রত্যাহার না করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

প্রবাসীর অভিযোগ, শুক্রবার রাতে পুলিশ তার করা মামলার ২ নম্বর আসামি মো. আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসামিপক্ষের ফরিদ ও জিলানীসহ ১০-১২ জন দা, ছেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাত ১২টার দিকে তার বাড়িতে ফের হামলা চালায়।

পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২৩ সেপ্টেম্বর একই বাড়ির প্রতিপক্ষ মো. আলী, জিলানী, শাহ পরান ও অনিক ধারালো দা, ছেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাছিমের পরিবারের ওপর হামলা চালায়। এতে সাব্বির, মহিউদ্দিন হাছিম ও রুমা আক্তার আহত হন। এ ঘটনায় প্রবাসী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর শুক্রবার পুলিশ ২ নম্বর আসামি মো. আলীকে গ্রেফতার করে। এর জেরে বাদীর বাড়িতে ফের হামলা ও লুটপাট চালায় আসামিরা।

বুড়িচংয়ের এসআই সাঈদুর রহমান বলেন, আসামি গ্রেফতারের ঘটনায় প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি ফোনে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম