Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাসিরনগরে কাজের কথা বলে যৌন নিপীড়ন

কিশোরীর ইজ্জতের মূল্য ছয় হাজার টাকা!

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাসিরনগরে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে এক কিশোরীকে দীর্ঘদিন জোরপূর্বক যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তারই আত্মীয়ের বিরুদ্ধে। এতে রাজি না হওয়ায় ওই কিশোরীকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানো হতো। কক্ষে আটকে রেখে মারধর এবং গরম চামচ ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও উঠেছে। তবে মাত্র ছয় হাজার টাকা পেয়ে ওই ঘটনায় থানায় মামলা দিতে রাজি নয় নিপীড়নের শিকার ওই কিশোরীর পরিবার। জানা যায়, উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ওই কিশোরীকে তার পরিবার দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে গৃহকর্মী হিসাবে পাঠায়। সেখানে তাসলিমা বেগম, তার স্বামী রাজা মিয়া, বোন খাদিজা বেগম ও ভাই লালন মিয়া তাকে গৃহকাজের পরিবর্তে দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। এদিকে, শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য কিশোরীর দুই চাচা অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে বসেন। সেখানে ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হয়। তবে এরমধ্যে কিশোরীর পরিবার পায় মাত্র ৬ হাজার টাকা। বাকি টাকা তার দুই চাচা নিজেদের কাছে রেখে দিয়েছেন। ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলাম জানান, ঘটনাটি একেবারে ন্যক্কারজনক ঘটেছে। কয়েকজন বসে মাত্র ৫০ হাজার টাকা রায় করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ওই ঘটনা তো সালিশি সমাধান হতে পারে না। সেই সালিশকারকরা এখন গা-ঢাকা দিয়েছেন। ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পর ভুক্তভোগী কিশোরী জানায়, তারা কোনো মামলা দেবে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম