Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালীগঞ্জে বাইসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক রাজীব হোসেন নামে এক যুবককে আগের একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হেলাই গ্রাম থেকে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে দেন। পরে শনিবার দুপুরে পুলিশ তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আটক রাজীব শহরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে। শনিবার রাত ১টার দিকে ফেসবুকে কালীগঞ্জ থানা পুলিশের অফিসিয়াল পেজে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আটক ব্যক্তিদের ছবি এবং বিবৃতি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। পুলিশ বিবৃতিতে রাজীবকে পৌর ছাত্রলীগের সহসম্পাদক পদ উল্লেখ করেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল এলাকা থেকে হেলাই গ্রামের এক শিক্ষার্থীর একটি বাইসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করেন ওই শিক্ষার্থীর স্বজনরা। পরদিন শুক্রবার সন্ধ্যায় রাজীব হেলাই গ্রামে তার নানাবাড়ি বেড়াতে গেলে কয়েক যুবক তাকে আটক করেন।

তিনি তাদের কাছে সাইকেল চুরির বিষয়টি স্বীকার করে জানান, সাইকেলটি শহরের নতুনবাজার এলাকার নদী সাইকেল হাউজে বিক্রি করেছেন। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন। এরপর রাত ৮টার দিকে পুলিশ তাকে সঙ্গে নিয়ে নদী সাইকেল হাউজ থেকে সাইকেলটি জব্দ করে এবং রাজীবকে থানায় আটকে রাখে। পরে শনিবার দুপুরে পুলিশ গত ২৪ জুন দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতে প্রেরণ করে।

থানার ওসি জুলফিকার আলী বলেন, সাইকেল চুরির অপরাধে আটক রাজীব জিজ্ঞাসাবাদে পৌর ছাত্রলীগের সহসম্পাদক পদে দায়িত্বে থাকার কথা স্বীকার করেছে। তবে সাইকেল চোরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আদালতে প্রেরণ করার প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বালারচর নাছিরিয়া ফাজিল মাদ্রাসা মামা-ভাগনের নিয়োগ বাণিজ্য

মামা-ভাগনের নিয়োগ বাণিজ্য

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম