Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

হাত-পায়ের আঙুল ও গোপনাঙ্গ বিচ্ছিন্ন

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পলাশে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সীমানাপ্রাচীরের ভেতর একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শাজাহান ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। রোববার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। জানা যায়, মৃত শাজাহানের স্থায়ী বাড়ি বরিশালে। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশের খানপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তার দুই সন্তানের মধ্যে একজন তার সঙ্গে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন। লাশটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া মৃতের হাত ও পায়ের আঙুল এবং গোপনাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশ উদ্ধারের পর মৃতের নাম-পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শাহেদ আল মামুন। তিনি বলেন, কীভাবে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বালারচর নাছিরিয়া ফাজিল মাদ্রাসা মামা-ভাগনের নিয়োগ বাণিজ্য

মামা-ভাগনের নিয়োগ বাণিজ্য

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম