Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৩ গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে প্লেয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ৩ জন প্লেয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যুবকেরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। শনিবার রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চবিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা বনাম একই ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে দুপক্ষের দুজন প্লেয়ার একে অপরের পায়ে (ফাউল) আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে শরীফাবাদ ও ডাঙ্গারপাড় গ্রামের যুবকেরা একত্র হয়ে চৌকিঘাটা প্লেয়ার ও যুবকদের ওপর হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী ধাওয়া-পালটাধাওয়া চলতে থাকে। এতে উভয়পক্ষের ১৫ জন যুবক আহত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বালারচর নাছিরিয়া ফাজিল মাদ্রাসা মামা-ভাগনের নিয়োগ বাণিজ্য

মামা-ভাগনের নিয়োগ বাণিজ্য

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

পলাশ সার কারখানায় শ্রমিকের বিকৃত লাশ

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

কালীগঞ্জে চোরকে ছাত্রলীগ বানিয়ে আদালতে সোপর্দ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম