বিএনপি নেতাকর্মীর ওপর হামলা
ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানসহ ৭২ জনের নামে মামলা
গ্রেফতার ১
Advertisement
ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে বিএনপি নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতেই সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এতে সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাকে প্রধান আসামি ১২ জনকে নামীয় আসামি করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। বিএনপি নেতাকর্মীদের আওয়ামীবিরোধী মিছিলের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন স্থানীয় এমপি ও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এসব বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে প্রচার হয়েছে। এদিকে রমিজুর রহমান রোমাকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল নেতাদের বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। এছাড়া তার ইউপি চেয়ারম্যান পদবি থেকে দায়িত্ব বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন নেতারা। থানা পুলিশ অভিযান চালিয়ে মো. সোহেল মাহমুদ নামক যুবককে গ্রেফতার করেন। সোহেল সুতিপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এবং বালিথা গ্রামের মৃত সামাদের ছেলে। সোমবার দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসরদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করার উদ্দেশ্যে নেতৃবৃন্দ বালিথা বাসস্ট্যান্ডে সমাপ্তি বক্তব্য দেন। এ সময় মামলার ১ নম্বর আসামি রমিজুর রহমান চৌধুরী রোমার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হাজির হয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হালিম ও শ্রমিক দল নেতা শামীমসহ কয়েকজনকে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে।
এদিকে রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাকে সন্ত্রাসী ও আওয়ামী লীগ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, হামলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। সোহেল মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
