মাধবপুরে সৎমায়ের বাড়িতে শিশুর রহস্যজনক মৃত্যু
মায়ের দাবি হত্যা
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাধবপুরে সৎমায়ের কাছে সাহানা নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর বরগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মায়ের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাহানা উত্তর বরগ গ্রামের জলিল মিয়ার মেয়ে। তার মায়ের নাম তানজিলা। প্রায় দুই বছর আগে সাহানার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর মা আলাদা হয়ে গেলে সাহানা বাবার সৎমায়ের বাড়িতে থাকত। ওসি সোহেল রানা জানান, শিশুটির মৃত্যুকে ঘিরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
