Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সিলেটে রাসেল হত্যায় মামলা অভিযুক্ত ৩৭

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৩৭ জনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। এতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার নিহতের মা রাজনা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা করেন।

আসামিদের মধ্যে ফজলু মিয়া, আবেদ রাজা, ইয়াসিন আহমদ ফাহিম, আব্দুস সামাদ, রনি, তানিম আহমদ, সুমন আলী, শহীদ আলী, কামরান, মাহবুব, জুবের আহমদ জুবেল, রাফি, সালমান, আহমাদুর রহমান সাদেক, মাসুম, মুহিন, রাজু মিয়া, মোজাহির আলী, আলী রুবেল, গুল্লি সুয়েব, সিরাজুল ইসলাম ও উজ্জ্বল মিয়াসহ ২২ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, নিহতের মায়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান ও সাঁড়াশি তৎপরতা চালিয়ে যাচ্ছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর সিলাম চকেরবাজারে দু’পক্ষের সংঘাত থামাতে গিয়ে প্রাণ হারান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাইবান্ধায় পাউবোর কোয়ার্টার মেরামত কাজ না করেই দেড় কোটি টাকা লোপাট

কাজ না করেই দেড় কোটি টাকা লোপাট

নিহত সাংবাদিক আলিফের মেয়ের আকুতি মা তুমি কেঁদো না, বাবা আকাশের তারা হয়েছে

মা তুমি কেঁদো না, বাবা আকাশের তারা হয়েছে

মঠবাড়িয়ায় কোটি টাকার ডাস্টবিন অকেজো

মঠবাড়িয়ায় কোটি টাকার ডাস্টবিন অকেজো

সেনবাগে বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

সেনবাগে বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম