শিশুকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা সৎমায়ের
Advertisement
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিতাসে চার বছরের এতিম শিশু আরিশাকে তিনতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ মা পপি আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছে। রোববার দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি কুমিল্লার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আহত আরিশা ওই গ্রামের আবুল কালামের মেয়ে। পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্ত পপি আক্তারকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, আরিশার মা প্রায় দুই বছর আগে মারা যান। এরপর সম্প্রতি তার বাবা আবুল কালাম পপি আক্তারকে বিয়ে করেন। বিয়ের মাত্র এক মাসের মাথায় শিশুটিকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। আরিশার দাদি বলেন, পপি আক্তার ডাক দিয়ে আরিশাকে বাড়ির তিনতলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। নিচে পাথরের ওপর পড়ে শিশুটির দুই পা ভেঙে যায়। ওসি মমিরুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
