Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জমি নিয়ে বিরোধ

হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ (৪৮) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে নুর মোহাম্মদ ও তার বড় ভাই নুর ইসলামের মধ্যে ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে নুর মোহাম্মদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে নুর ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে নুর ইসলাম ও তার ভাগিনা বাবুকে গ্রেফতার করে পুলিশ। ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনকে লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

বুড়িচং পরশুরাম ফুলপুর ও ফটিকছড়ি পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

জমি নিয়ে বিরোধ হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

বোয়ালমারী পৌরসভা কাজ নেই তাই বসে বেতন নিচ্ছেন ১৮ কর্মচারী

কাজ নেই তাই বসে বেতন নিচ্ছেন ১৮ কর্মচারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম