Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

নান্দাইল তিতাস সোনাইমুড়ি চিরিরবন্দর ও লালপুরে ৫ লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে নান্দাইল, তিতাস, সোনাইমুড়ি, ফুলবাড়ী ও লালপুরে পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারধরে ইয়াছিন মণ্ডল নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইয়াছিন মণ্ডলের বাড়ি মধুগুড়নই গ্রামে। ওসি মাহাবুব আলম বলেন, সোমবার সকালে নিহত ইয়াছিন আলীর প্রতিবেশী মিম হোসেনের ছাগল শিম গাছের পাতা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিম হোসেন ও বৃদ্ধ ইয়াছিন আলীর মধ্যে তর্ক হয়। একপর্যায়ে মিম হোসেন বৃদ্ধকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের নান্দাইলে রিয়াজ উদ্দিন নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য চলছিল। কুমিল্লার তিতাসে শারমিন আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী রায়হান ভূঁইয়ার স্ত্রী। ইউপি সদস্য আবু হানিফ জানান, শারমিন আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নোয়াখালীর সোনাইমুড়িতে এরশাদ হোসেন নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রুহুল আমিন নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। স্থানীয়রা জানান, স্ত্রীর পরকীয়া জেনে যাওয়ায় এরশাদ গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দিনাজপুরের চিরিরবন্দরে সাতনালা ইউনিয়নে ধানখেত থেকে মোকছেদুল ইসলাম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকালে স্থানীয় কৃষকরা ধানখেতে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। নিহতের বাড়ি উপজেলার সাতনলা ইউনিয়নের ইছামতী গ্রামে। নাটোরের লালপুরে কারিমা আক্তার মিশু নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর কারিমা আক্তার মিশু নামের ওই নারী আত্মহত্যা করেন। রোববার বিকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কারিমা ওই গ্রামের স্বাধীন আলীর স্ত্রী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

বুড়িচং পরশুরাম ফুলপুর ও ফটিকছড়ি পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

জমি নিয়ে বিরোধ হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

বোয়ালমারী পৌরসভা কাজ নেই তাই বসে বেতন নিচ্ছেন ১৮ কর্মচারী

কাজ নেই তাই বসে বেতন নিচ্ছেন ১৮ কর্মচারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম