Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কালিয়ায় মাদক নিয়ে বিরোধ

ডাকাডাকি শুনে বাড়ি থেকে বের হতেই হত্যা

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালিয়ায় ডাকাডাকি শুনে ঘর থেকে বের হতেই আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পরিবারের অভিযোগ, সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন এসে আরাফাতকে ডাকাডাকি করে। বাড়ি থেকে বের হতেই আরাফাতকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আরাফাতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী বলেন, ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসা নিয়ে কবির হোসেন নামে একজনের সঙ্গে বিরোধ চলছিল আরাফাতের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ড হয়েছে। নিহত আরাফাতের নামে অন্তত ১০টি মামলা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম