Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধামরাইয়ে বেড়াতে এসে সন্ত্রাসীদের কবলে যুবক

লাখ টাকায় মুক্তি

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীর কবলে পড়ে নির্যাতনের শিকার হয়েছেন যুবক। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখোশধারী দুই সন্ত্রাসী গোপন আস্তানায় নিয়ে নির্যাতন করে। দেড় ঘণ্টা পর এক লাখ টাকা মুক্তিপণে মুক্তি মিলে ওই যুবকের। নির্যাতিত মোহাম্মদ মামুন হোসেন গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। সোমবার সন্ধ্যায় ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দা পটল গ্রামে ওই ঘটনা ঘটে।

নির্যাতিত যুবকের স্বজন হুমায়ুন কবির জানান, মামুন হোসেন আত্মীয়তার সুবাদে সোমবার তার বাড়িতে বেড়াতে আসে। এ সময় মুখোশধারী দুই সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়। এ সময় আমার মেয়ে সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। মামুনকে গোপন আস্তানায় নিয়ে নির্যাতন করা হয়। পরে এক লাখ টাকার বিনিময়ে তাকে মুক্ত করা হয়। ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম