Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আগৈলঝাড়ায় রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

স্কুলে ও মন্দিরে যাতায়াতে দুর্ভোগ

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে যাতায়াতের একমাত্র রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব দিকে বাঁশতলা থেকে রামদেবেরপাড় সর্বজনীন দুর্গা মন্দির ও রামদেবেরপাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩শ ফুট ইটের সলিং রাস্তা দুই মাস পূর্বে কাজ সম্পন্ন হয়। সম্প্রতি পার্শ্ববর্তী ৭নং ওয়ার্ডের পরিতোষ বৈষ্ণব সঙ্গীয় লোকজন নিয়ে ওই রাস্তার জায়গা নিজের দাবি করে রাস্তার মাঝামাঝি স্থান থেকে ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলে দেয়।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব জানান, পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এব্যাপারে বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই রাস্তায় একটি স্কুল ও মন্দির থাকায় বিষয়টি গুরুত্বসহকারে দেখে সমাধান করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম