ইউপি সদস্যের কাণ্ড
মঠবাড়িয়ায় বিয়ের কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণ
স্বামীকে তালাকে বাধ্য
Advertisement
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে টিকিকাটা ইউপি সদস্য জসিম মাতুব্বরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ওই নারী দাবি করেন, তার সাবেক স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে ইউপি সদস্য জসিম মাতুব্বরের নজর পড়ে তার ওপর। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্বামীকে তালাকে বাধ্য করেন জসিম। দুই বছর আগে তিনি স্বামীকে তালাক দিলেও বিয়ে নিয়ে টালবাহানা করছেন ওই ইউপি সদস্য। ২০ সেপ্টেম্বর রাতে বিয়ের আশ্বাসে ফের ধর্ষণ করেন। এসময় বিয়ের জন্য চাপ দিলে তাকে গালাগালি ও হত্যার ভয় দেখানো হয়। পরে বিষয়টি জানাজানির ভয়ে মোবাইলও ভেঙে ফেলা হয়। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য জসিম মাতুব্বর। ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
