Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জের

টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

Advertisement

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের কারণে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের একটি মোটরসাইকেল থেকে দুই দিন আগে কয়েকটি যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছিল। পরে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন টুঙ্গিপাড়া কলেজ এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে দুই গ্রামের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম