শিশুকে টেনেহিঁচড়ে বাগানে নিয়ে ধর্ষণ
রাজবাড়ীতে বৃদ্ধ গ্রেফতার
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীতে আমড়া কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে শিশু। তাকে একা পেয়ে টেনে-হিঁচড়ে বাগানে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সাইফুল খাঁ নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত সাইফুল খাঁ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ওই শিশু আমড়া কুড়াতে যায়। এ সময় লম্পট সাইফুল খাঁ একা পেয়ে ওই শিশুটিকে টেনে হিঁচড়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই লম্পট পালিয়ে যায়। ওসি উত্তম কুমার ঘোষ যুগান্তরকে বলেন, ধর্ষণের অভিযোগে সাইফুল খাঁকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
