মাতামুহুরীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর
তিনজনকে তুলে নেওয়ার অভিযোগ
Advertisement
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাতামুহুরীর বদরখালীতে সমবায় সমিতির বরাদ্দ করা ঘোনা দখলকে কেন্দ্র করে রাতের আঁধারে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই ঘটনায় সমিতির তিন শেয়ারদারকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার রাত ১১টার দিকে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির আওতাধীন সাতডালিয়ার ৫ নম্বর লটারির বরাদ্দ ঘোনায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই ঘোনায় বসবাস ও চাষাবাদ করে আসছেন ২৪ শেয়ারভুক্ত সদস্যরা। সম্প্রতি সেখানে কয়েকটি বসতঘর নির্মাণ করে সদস্যদের বসতি স্থাপন করা হয়। এরপর থেকেই জায়গার দখল নিয়ে বিরোধ দেখা দেয়। সমিতির সাতডালিয়া লটারির সভাপতি নাজেম উদ্দিনের অভিযোগ, স্থানীয় মোহাম্মদ কালু ইট-কনক্রিট রাখার কথা বলে তাদের কাছ থেকে তিন বছরের জন্য জায়গা ইজারা নেন। পরে ওই জায়গার পার্শ্ববর্তী নদী থেকে বালু উত্তোলন করা হয়। নতুন করে ইজারা না দেওয়ায় জায়গা বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে তালবাহানা করা হচ্ছিল বলে দাবি করেন তিনি। নাজেম উদ্দিনের অভিযোগ, সোমবার রাতে কালুর নেতৃত্বে একদল লোক তাদের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি সমিতির তিন সদস্য আক্তার হোসেন, রুকন উদ্দিন ও তানভীর ইসলামকে তুলে নিয়ে যায়।
