Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সৌদিতে হৃদরোগে কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৌদি আরবের মদিনা মুনাওয়ারা এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোসলেহ উদ্দিন নামে কোম্পানীগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোসলেহ উদ্দিন উপজেলার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আবু তৈয়ব মোহাম্মদ ওমর ফারুকের ছেলে। মোসলেহ উদ্দিনের বন্ধু জুলফিকার আলী ভুট্টো জানান, ২০ বছর ধরে সৌদিতে জীবন ও জীবিকার তাগিদে অবস্থান করছেন মোসলেহ উদ্দিন। বর্তমানে তিনি বিভিন্ন ব্যবসা করছিলেন। সাতদিন আগে বাংলাদেশ থেকে সৌদিতে যান। তিনদিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে প্রতিবেশীরা তাকে সৌদির একটি হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ মোসলেহ উদ্দিনের একটি সার্জারির সিদ্ধান্ত নেন। সার্জারির এক ঘণ্টা আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শালিখায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন আমানতকারীদের দেড় কোটি টাকা তছরুপ চেয়ারম্যানের

আমানতকারীদের দেড় কোটি টাকা তছরুপ চেয়ারম্যানের

গাইবান্ধায় বিয়ের আগেরদিন মৃত্যু ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের

ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের

লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে

লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে

হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা তবুও ফি আদায়

হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা তবুও ফি আদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম