Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

উল্লাপাড়ায় নদীতে দুই পানসি নৌকার বাইচালদের সংঘর্ষ

আহত ১৫

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উল্লাপাড়ায় নৌকাবাইচ চলাকালে দুই পানসি নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুটি পানসি নৌকা করতোয়া নদীতে ডুবে যায়। মঙ্গলবার বিকালে উপজেলার সোনতলা সড়ক সেতুর পাশে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার নামের দুই পানসি নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষ হয়। উপজেলার সলপ ও দুর্গানগর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার ছিল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব। জানা যায়, নৌকাবাইচের একপর্যায়ে দুটি পানসি পাশাপাশি চলে এলে উভয় নৌকার বাইচালরা বৈঠা দিয়ে পরস্পরের ওপর হামলা চালান। সংঘর্ষের একপর্যায়ে সোনাবাজু একতা এক্সপ্রেস পানসি নৌকাটি ডুবে যায়। এ সময় সংঘর্ষ ঠেকাতে এগিয়ে আসা বাহিমান সোনার বাংলা এক্সপ্রেস নামের আরেকটি পানসি নৌকাও ডুবে যায়। আহতদের মধ্যে উপজেলার বাহিমান গ্রামের সবুজ হোসেন, আব্দুল হালিম ও নজরুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম