কেরানীগঞ্জে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বজনদের ফোন
চট্টগ্রামে যুবক গ্রেফতার
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ কেরানীগঞ্জে সাবেক স্ত্রী সুমা আক্তার (২৪) হত্যায় সাইফুল হাওলাদার নামে এক যুবককে চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে পতেঙ্গার চরপাড়া লাইটারঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি জানায়, প্রায় পাঁচ বছর আগে সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাইফুল স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ৯ জুলাই সাইফুল সুমাকে তালাক দেন। এরপর সুমা দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগে ভাড়া বাসায় থেকে কারখানায় চাকরি করতেন। গত ২৪ সেপ্টেম্বর রাতে সুমা আক্তারকে হত্যা করে সাইফুল। পরে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানায়, সুমাকে হত্যা করে ভাড়া বাসায় ফেলে রাখা হয়েছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুমার লাশ দেখতে পান।
