Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

এক্সকেভেটরে আইনজীবীর বাড়ি গুঁড়িয়ে লুটপাট

লালমনিরহাটে আহত ৪

Advertisement

Icon

লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালমনিরহাট শহরে দিনদুপুরে এক্সকেভেটর দিয়ে এক আইনজীবীর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আসবাবপ্রত্র লুটে নেওয়ার পাশাপাশি আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার শহরের বিডিআর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত হুমায়ুন কবির লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা জজ আদালতের আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জানা যায়, সোমবার সকালে আইনজীবী হুমায়ুন কবির আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দুপুরের দিকে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল এক্সকেভেটর, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হয়। একপর্যায়ে এক্সকেভেটর দিয়ে বাড়ির মূল ফটক ও সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দিয়ে তারা ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটপাট করে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে হুমায়ুন কবির দ্রুত বাড়িতে ফিরলে হামলাকারীরা বাড়ির সামনের সড়কেই তাকে বেধড়ক মারধর করে। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী রাজিয়া সুলতানা রুমিও হামলার শিকার ও লাঞ্ছিত হন। আইনজীবী হুমায়ুন কবির বলেন, দুর্গাপুরের আউয়াল মাস্টারের ছেলে রবিউল ও সম্রাটের নেতৃত্বে ৪০-৫০ জন হঠাৎ আমার বাড়িতে তাণ্ডব চালায়। তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে এ হামলা চালানো হলো, তা বুঝতে পারছি না। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল ও সম্রাটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম