পরকীয়ার জের
নাটোরে বালতির আঘাতে শাশুড়িকে হত্যা পুত্রবধূর
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর সদর উপজেলায় পরকীয়ার জেরে বালতির আঘাতে শাশুড়ি সাহারা বেগমকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূ লাইলী বেগমের বিরুদ্ধে। ঘটনার পর থেকে লাইলী বেগম পলাতক। মঙ্গলবার রাতে উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়াম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মুনসুর আলীর স্ত্রী। এ ঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন নিহত সাহারা বেগমের ছেলে সাইফুল ইসলাম। নিহতের মেয়ে ফাতেমা বেগম জানান, আমার ভাই সাইফুল ইসলাম বিদেশ যাওয়ার পর থেকেই তার স্ত্রী লাইলী বেগম পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমার মা শাহারা বেগম ঘটনাটি জানতে পারেন। তারপর থেকেই মাকে নানাভাবে শারীরিক নির্যাতন করত লাইলী। বিষয়টি সাইফুল ইসলাম জানার এক বছর পর বিদেশ থেকে বাড়িতে চলে আসে। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকত। মঙ্গলবার বিকালে সাইফুল, তার স্ত্রী লাইলী বেগম ও মা সাহারা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় লাইলী ক্ষিপ্ত হয়ে পাশে থাকা বালতি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরে স্বজনরা নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান। রাতে অবস্থার অবনতি হলে আবার একই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
