Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

সিংড়া ও মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আরও প্রাণ হারালেন দুজন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে কৃষক এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় মুরগির খামারের পরিচর্যা করতে গিয়ে ছাত্রদলের সাবেক এক নেতা মারা গেছেন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : দিনাজপুরের পার্বতীপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে পৌরসভার নয়াপাড়া এলাকায়। মৃত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার ইব্রাহিমনগর এলাকার বাবু হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে সাইদুর রহমান নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে নেসকোর একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে রেজাউল করিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পারসাঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কৃষক ওই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। জানা গেছে, বুধবার সকালে কৃষক রেজাউল বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাদ্য দিতে যান। সেখানে টিনের ঘরের জালানা দিয়ে চাবি নেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদলের সাবেক নেতা সোলাইমান মারা গেছেন। জানা গেছে, সোলাইমান দীর্ঘদিন ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে নিজ বাড়ি বেতমোড় গ্রামে ফিরে এসে একটি মুরগির খামার পরিচালনা শুরু করেন। প্রতিদিনের মতো মুরগির খামারের পরিচর্যা করতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় খামারের আশপাশে কেউ ছিলেন না। দীর্ঘ সময় পর পরিবারের লোকজন খামারে গিয়ে বেড়ার পাশে সোলাইমানকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম