Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ডামুড্যায় জমির আইলে মুখ বাঁধা লাশ

স্বজনদের দাবি হত্যা

Advertisement

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডামুড্যায় জমি থেকে মামুন শেখ (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে জমির আইলের পাশে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন শেখ ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামুন শেখের সঙ্গে তার চাচাতো ভাই আবুল শেখ ও মালেক শেখের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জমিতে সার ও কীটনাশক দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মামুন। দুপুর ১২টার দিকে স্থানীয়রা খবর পান, জমি থেকে কয়েক মিটার দূরে মুখে গামছা বাঁধা অবস্থায় তিনি পড়ে আছেন।

পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাকিব অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিতে কীটনাশক দিতে যাওয়ার পর তার বাবাকে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। মামুনের স্ত্রী আসমা বেগম বলেন, আবুল ও মালেক এর আগে কয়েকবার তার স্বামীকে মারতে এসেছিলেন। তিনি এ হত্যার বিচার দাবি করেন। অভিযুক্ত আবুল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তারা আগে কিনেছিলেন। সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গাজী মোহাম্মদ নাহিদুস সালাম বলেন, হাসপাতালে আনার আগেই মামুন মারা গিয়েছিলেন। ইসিজি করেও একই ফল পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম