Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক

পঞ্চগড়ে স্ত্রীর মর্যাদা চাওয়ায় নারীকে নির্যাতন ব্যবসায়ীর

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পঞ্চগড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরে সম্পর্ক এবং সে সম্পর্কের সূত্রে দুবার গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে পঞ্চগড়ের হোটেল ইসলাম আবাসিকের মালিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। সর্বশেষ বিয়ের দাবিতে তার হোটেলে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় গত মঙ্গলবার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ছয় বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন। পরে তিনি গর্ভবতী হলে ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানো হয়। একইভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলে ফের তার গর্ভের সন্তান নষ্ট করা হয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, পঞ্চগড় শহরের ইসলাম আবাসিক হোটেলের নিচতলার একটি মার্কেটে তার একটি দোকান ছিল। সেখানে ব্যবসার সূত্রে মার্কেটের মালিক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মামুন তাকে নিয়ে ঢাকা, কক্সবাজারসহ এমনকি ভারতে নিয়ে দীর্ঘ সময় স্বামী-স্ত্রী হিসাবে সময় কাটান। এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমিও ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম