Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চারঘাটে বারান্দায়ও চলে কার্যক্রম

নামে ডিজিটাল কাজে অ্যানালগ

Advertisement

Icon

মিজানুর রহমান, চারঘাট (রাজশাহী)

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চারঘাটের অধিকাংশ শাখা ডাকঘরের নেই কোনো নিজস্ব ভবন। কোথাও পোস্ট মাস্টারের বাড়ির বেলকোনিতে, আবার কোথাও বাড়ির ঘরের কোনায় আবার কোথাও চলছে ভাড়া করা ঘরে। এসব শাখা ডাকঘরের টানানো সাইনবোর্ডে ডিজিটাল লেখা থাকলেও কোথাও নেই ডিজিটালের ছোঁয়া। এছাড়াও অধিকাংশ শাখা ডাকঘর থাকে বন্ধ। সেবা নিতে গিয়ে অনেকেই ফিরে যান বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিকাংশ শাখা ডাকঘর দেখতে সরেজমিন গেলে পাওয়া যায় এমন চিত্র। তবে উপজেলা সদরে অবস্থিত ডাকঘরে পাওয়া যায় সব ধরনের সেবা। সদর ইউনিয়নের পরানপুরহাট শাখা ডাকঘরে সরেজমিন দেখা যায়, সেখানে দায়িত্বপ্রাপ্ত পোস্ট মাস্টার নেকছার আলীর বসতবাড়ির বাইরে সাইনবোর্ড টানানো রয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত পোস্ট মাস্টার নেকছার আলীকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী শরিফা বেগম বলেন, এতক্ষণ তিনি ছিলেন। কিছুক্ষণ আগেই তিনি মাঠে গেছেন। বাকরা শাখা পোস্ট অফিসের খোঁজে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত আরিফুল ইসলামের নিজস্ব বসতবাড়ির বাইরে টানানো রয়েছে ডিজিটাল সাইনবোর্ড। তবে নেই দায়িত্বপ্রাপ্ত পোস্ট মাস্টার আরিফুল ইসলাম। এ সময় ফোনে তিনি জানান, জরুরি কাজে নন্দনগাছী এসেছি বোনের বাড়িতে। ডিজিটাল সাইনবোর্ড টানানো থাকলেও কেন ডিজিটাল সেবা পায় না গ্রাহকরা? এমন প্রশ্নে আরিফুল ইসলাম বলেন, মেশিনটি কিছুদিন যেতে না যেতেই নষ্ট হয়ে গেছে।

এরপর ডাকরা শাখা ডাকঘরে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ একটি পরিত্যক্ত ভবনে ঝুলছে ডিজিটাল পোস্ট অফিসের সাইনবোর্ড। সেখানে বাইরে দরজায় ঝুলছে বড় তালা। এছাড়াও নিমপাড়া ইউনিয়নের শাখা ডাকঘরের নিজস্ব ভবন থাকলেও সেটিও পাওয়া যায় বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, এসব শাখা ডাকঘরে বেশিরভাগ সময়ে থাকে তালাবদ্ধ। জরুরি কোনো কাজে গেলে পাওয়া যায় না সেবা। ডাকরা এলাকার রবিউল ইসলাম বলেন, চিঠি আসলে পাওয়া যায়। তবে চিটি পোস্ট বা অন্য কারণে দরকার হলে বন্ধ থাকে পোস্ট অফিস। সাইনবোর্ডে ডিজিটাল লেখা থাকলেও কোনো দিনই পাওয়া যায়নি ডিজিটালের ছোঁয়া। সদর ইউনিয়নের সেতাব আলী বলেন, আমার ছেলে বাইরে থাকেন। তাই একদিন পরানপুরহাট শাখা ডাকঘরে গিয়ে মাস্টারকে পায়নি। এরপর আর যাওয়া হয়নি। নন্দনগাছী এলাকার স্বপন বলেন, কয়েক দিন থেকে জরুরি একটা কাজে পোস্ট অফিসে ঘুরছি। কিন্তু খোলা পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময়ই পোস্ট অফিস থাকে বন্ধ। চারঘাট উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার রিফাত আরা বলেন, নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাখা অফিসের দায়িত্বপ্রাপ্তরা অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ বিষয়ে রাজশাহীর পোস্ট মাস্টার জেনারেল রাকিব বিশ্বাস বলেন, পর্যায়ক্রমে সব শাখা পোস্ট অফিসই সরকারি দালান ভবন পাচ্ছে। যেখানে নেই, সেখানে জমি না থাকায় বা কেউ জমি দান করেনি এজন্য ভবন হচ্ছে না। জমি পেলেই সরকারিভাবে সেখানে ভবন নির্মাণ করে দেওয়া হবে। অন্যদিকে অফিস সময়ে দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত না থাকার বিষয়টি জেনে ইতিমধ্যেই তদন্ত করতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রায়পুরে পোস্ট অফিস থাকলেও নেই কার্যক্রম

রায়পুরে পোস্ট অফিস থাকলেও নেই কার্যক্রম

বিশ্ব ডিম দিবসে র‌্যালি-আলোচনা

বিশ্ব ডিম দিবসে র‌্যালি-আলোচনা

চা স্টল, ওষুধের দোকানে চলছে ডাকঘরের কার্যক্রম

চা স্টল, ওষুধের দোকানে চলছে ডাকঘরের কার্যক্রম

গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধর, আটক ১০

গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধর, আটক ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম