বিশ্ব ডিম দিবসে র্যালি-আলোচনা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নানা আয়োজনে বিভিন্ন স্থানে শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ বছর বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য ছিল ‘পুষ্টি যা শক্তি যোগায়, সুরক্ষা দেয়।’ এই উপলক্ষ্যে র্যালি-আলোচনা সভা ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : বরিশালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাইভেট ভেটেনারি অ্যাসোসিয়েশন, বরিশালের সভাপতি ডা. মো. আরিফুল ইসলাম। বক্তব্য দেন সম্পাদক ডা. সৈয়দ ইমরান ও সহসভাপতি ডা. মো. আলিফুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মো. আবদুর রাকিব মোড়ল, ডা. মো. ওসমান আলী, ডা. আশীষ দাস, ডা. মো. তানজিল আহমেদ, ডা. মো. জুনায়তুল ইসলাম, ডা. মো. আমানুল ইসলাম, ডা. আশীষ দাস, ইন্টার্ন চিকিৎসক ডা. ফাহমীদ ও খামারি মো. সিয়াম। ফরিদপুরে বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তহমিনা মমতাজের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সহকারী কমিশনার দেব কুমার পাল ও সহকারী পোস্টমাস্টার রিপন বিশ্বাস। রাজশাহীতে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন এবং বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ হলে আলোচনা সভায় বাউফল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভেন্দু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান। বাগেরহাটের ফকিরহাটে আলোচনা সভায় বক্তব্য দেন ফকিরহাট উপজেলার লেয়ার খামারি ও বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী নওশের আলী, ফকিরহাট সদর ইউনিয়নের খামারি মো. হাফিজুর রহমান, লখপুর ইউনিয়নের বিকে পোলট্রি অ্যান্ড ফিস ফিডের স্বত্বাধিকারী মো. বিল্লাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী।
