গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধর, আটক ১০
Advertisement
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ আম ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসি ও এবি স্কুল নীচপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওসি নাজমুল হক জানান, মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ আম আড়তদার আহত হন। এ ঘটনায় রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বাদী হয়ে মামলা করলে রাতেই পুলিশ তাদের আটক করে। পলাতক অন্য আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে। প্রসঙ্গত, হামলায় জড়িত মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে শুক্রবার সংবাদ সম্মেলন করেন আম ব্যবসায়ীরা।
