ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে অর্থ আদায় ভাণ্ডারিয়ায়
ছাত্রদল নেতা বহিষ্কার
Advertisement
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি রয়েছেন। গ্রেফতারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সম্পাদক মাহমুদ হাসান শাহীনের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ অনুমোদন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইদিন বিকালে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অন্য দুজন হলো-মোস্তাফিজুর রহমান রনি ও মারিয়া আক্তার (ছদ্মনাম)। পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ ওঠে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
