বড়লেখায় পুত্রার হাতে তাউই খুন
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামে নিজের ও মেয়ের শ্বশুড়বাড়ির পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে পুত্রা (জামাতার ভাই) ওমর ফারুকের হাতে খুন হয়েছেন ফুপা আব্দুর রহমান (৬৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজি ইসরাক আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১টার দিকে গল্লাসাঙ্গন গ্রামে নিহতের সম্বন্ধী মৃত তোতা মিয়ার বাড়িতে। জানা গেছে, সম্বন্ধী মৃত তোতা মিয়ার ছেলে কাতার প্রবাসী মুন্না আহমদের সঙ্গে নিহত অব্দুর রহমান তার এক মেয়ের বিয়ে দেন। দীর্ঘদিন ধরে নিজের শ্বশুড়বাড়ি ও মেয়ের শ্বশুড়বাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য আব্দুর রহমান বৃহস্পতিবার রাতে শ্বশুড়বাড়িতে যান। এ সময় মেয়ের জামাতার ভাই ওমর ফারুক পূর্বশত্রুতার জেরে ফুপা ও তাউই আব্দুর রহমানকে অতর্কিতভাবে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গেলে মৃত তোতা মিয়ার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে বাড়ির লোকজন গা-ঢাকা দিয়েছেন। থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিবারের লোকজন থানায় যোগাযোগ করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর তারা হত্যার ঘটনায় মামলা করবেন।
