পটুয়াখালীতে ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ
কিশোর গ্রেফতার
Advertisement
পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা-বাবা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গরুর খড়কুটা আনতে যান। এ সময় শিশুটি বাড়িতে একা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শিশুটির মারাত্মক রক্তক্ষরণ হয়। অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর শিশুটি চিৎকার করলে তার বাবা বাড়িতে এসে তাকে গুরুতর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার পটুয়াখালী সদর থানায় মামলা করেন।
