Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাকে উত্ত্যক্ত করায় চাচাকে ছুরিকাঘাত

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কোম্পানীগঞ্জে বিধবা মাকে উত্ত্যক্ত করার অভিযোগে চাচা আবুল কাশেমকে ছুরিকাঘাত করেছে ভাতিজা রিহান। বৃহস্পতিবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাছনি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেমের স্ত্রী চার বছর আগে মারা যান। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। অন্যদিকে, তার চাচাতো ভাই আবু নাছের দেড় বছর আগে তিন ছেলেসন্তান রেখে মারা যান। এরপর থেকে নাছেরের বিধবা স্ত্রীকে বারবার বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন কাশেম। ওই নারী প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তাকে উত্ত্যক্ত করা অব্যাহত রাখেন কাশেম। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। সেখানে কাশেমকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দেওয়া হয়। এরপরও তিনি ওই নারীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে নবম শ্রেণির শিক্ষার্থী রিহান চাচাকে ছুরিকাঘাত করে।

ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম