মোহনগঞ্জে জঙ্গলে গাছের মগডালে ঝুলছিল লাশ
পরিকল্পিত হত্যা দাবি ভাইয়ের
Advertisement
নেত্রকোনা ও মোহনগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোহনগঞ্জে কংস নদের পাড়ে জঙ্গলে একটি গাছের মগডাল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিরামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ফজলুল রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশার কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি নিজ উপজেলায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের লোকজন জানায়, গত ৭ অক্টোবর সকালে প্রকল্পের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কাজল। জানা যায়, শুক্রবার সকালে গাছের মগডালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহতের বড় ভাই ফজলুল করিম বুলবুল বলেন, ব্যাংক থেকে টাকা তোলার জন্য গত ৭ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয় কাজল। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। ওসি মো. হাফিজুল ইসলাম হারুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
