Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কার্যালয় ভেঙে লুটের অভিযোগ

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বড়াইগ্রাম পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার মৌখাড়া হাটে কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ কমান্ডার গোলাম মওলা। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত অনুমতি সাপেক্ষে ভবনটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা অফিসের দরজা-জানালা খুলে নেয় এবং ভেতর থেকে ৩টি কাঠের জানালা, লোহার গ্রিল, চেয়ার, টেবিল, আলমিরা ও মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয়। কমান্ডার গোলাম মওলা ক্ষোভ প্রকাশ করে বলেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার তৈরি করা দল ক্ষমতায় থাকাবস্থায় এই ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমি জড়িতদের বিচার দাবি করছি।

ইউএনও ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি বিষয়টি শুনে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম