জমি নিয়ে বিরোধ
ইসলামপুরে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
Advertisement
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আতাউর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই ফরহাদ হোসেন গুরুতর আহত হয়েছেন। শনিবার ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ ভেংগুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে। স্থানীয়রা জানান, পৈতৃক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবারে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে আতাউর রহমান মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
